সাতক্ষীরা পৌরসভার টেন্ডার নিয়ে সংবাদ প্রকাশ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার টেন্ডার নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক পত্রদূত পত্রিকার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ জুডশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারহা দিবা খান সাথী বাদী হয়ে পেনাল কোডের ৫০০/৫০১/৫০২/৫০৫অ/১০৯ ধারা মোতাবেক এ মামলা করেন। যার নং-২৯৬/১৯ তারিখ ০১/০৭/২০১৯। মামলার আসামিরা হলেন ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি এবং সম্পাদক ও প্রকাশক লুৎফুন্নেছা বেগম।
গত ২৯ মে বুধবার সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার ১ম পাতায় ‘উপজেলার বাতাস সাতক্ষীরা পৌরসভায়, টেন্ডার ছাড়াই ৪৬ লক্ষ টাকার ২টি প্রকল্প ভাগ-বাটোয়ারা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে এসংক্রন্ত আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য লিগ্যাল নোটিশ জারি করা হয়। সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির পক্ষে ১১ জুন তার আইনজীবী এস.এম আলমগীর আলম বাপী রেজিঃ ডাকযোগে নোটিশটি প্রেরণ করেন। এই লিগ্যাল নোটিশ পওয়ার ৭ দিনের মধ্যে ঐ প্রকাশিত সংবাদের জন্য জনগণের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতঃ ভুল স্বীকার করে দৈনিক পত্রদূত পত্রিকায় পুনরায় এতদ সংক্রন্ত বিষয়ে সংবাদ প্রকাশ না করলে দৈনিক পত্রদূত পত্রিকার বিরুদ্ধে প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জাতীয় প্রেসক্লাব ঢাকাসহ অন্যান্য উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল এবং একই সাথে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানীকর হওয়ায় প্রচলিত আইনে ক্ষতিপূরণের মামলাসহ অন্যান্য মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু দৈনিক পত্রদূত পত্রিকা ভুল স্বীকার করে সংবাদ প্রকাশ না করায় এ মামলা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায় যে, সাতক্ষীরা পৌরসভার মাসিক সভায় সকলের সর্ব-সম্মত সিদ্ধান্ত মোতাবেক ১২ এপ্রিল ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা ডেইলি ইন্ডাস্ট্রি, জাতীয় দৈনিক আমার সংবাদ ও সাতক্ষীরার স্থানীয় দৈনিক কালের চিত্র পত্রিকায় দরপত্র আহবান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। নির্দিষ্ট তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ও সাতক্ষীরা পৌরসভায় উক্ত দরপত্রের মোট ৩টি সিডিউল জমা পড়ে। যাচাই বঁছাই শেষে ২টি সিডিউল বৈধ প্রমাণিত হয়। এ প্রকল্প কোন বিদেশি সংস্থার অর্থায়নে হয়নি। অথচ প্রকাশিত সংবাদে বিদেশি সাহায্য সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। এ সংবাদ পরিবেশনের ফলে সাতক্ষীরা পৌরসভা ও পৌরবাসীর ভাবমূর্তি নষ্ট এবং সেই সাথে পৌরসভার উন্নয়ন কাজকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা করা হয়েছে। এ সংবাদ পরিবেশনের ফলে যদি বিদেশি সংস্থা জার্মান প্রকল্পের প্রায় দুই শত কোটি টাকা ফেরত যায় তাহলে সাতক্ষীরা পৌরসভার দেড়/দুই লক্ষ মানুষ আশু উন্নয়ন বঞ্চিত হবে।
Leave a Reply