ঢাকাMonday , 1 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে ৮ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 1 July 2019, 23:08

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: গতকাল বিকাল ৫ টায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা শাপলা যুব সংঘ আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বড়দল ফুটবল একাদশ বনাম আনুলিয়া বারানসিপুর ফুটবল একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বারানসিপুর ফুটবল একাদশ ১-০ গোলে বড়দল ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলকে ১০.৫ সিএফটি একটি ফ্রিজ ও পরাজিত দলকে ১৯ ইঞ্চি একটি এলইডি মনিটর প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আব্দুল আলীম মোল্লা। প্রধান অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগদীশ সানা।
উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসিন আলম লিটন সানা, আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান মন্টু সরদার, যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিটু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক চন্দ্র সানা, সমাজসেবক আজারুল ইসলাম মন্টু, কামর”জ্জামান কামু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ইউনিয়ন প্রতিনিধি এসএম শরীফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রেফারির দায়িত্ব পালন করেন আবু অহেদ বাবলু। লাইন্সম্যানের দায়িত্বে ছিলেন আসাদুল হক ও অরুণ কান্তি সানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *