ঢাকাMonday , 1 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোবিন্দপুর কলেজে নবীনবরণ

admin ঢাকা
আপডেট: 1 July 2019, 23:07

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিকবিদ্যালয়ে ২০১৯/২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বেলা ১২টার দিকে কলেজ চত্বরে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ গাজী সফিকুল ইসলাম।
কলেজের বাংলা প্রভাষক প্রবীর কুমার রপ্তানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সভাপতি কালিগঞ্জ কলেজের প্রাক্তন বাংলা প্রভাষক মুকুন্দ কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার আফসার আলী, বিমান বাহিনীর সার্জেন্ট আফরুজ্জামান বাবু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাস্টার আব্দুল জব্বার, গাজী আবুল হাসেম, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শচীনচন্দ্র নাথ মন্ডল, সহ -অধ্যাপক মোস্তফা নূর মোহাম্মাদ, এসএম হামিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *