ঢাকাMonday , 1 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ থেকে নিখোঁজ গৃহবধূকে ১০ দিন পর গাজীপুর থেকে উদ্ধার

admin ঢাকা
আপডেট: 1 July 2019, 23:04

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর গৃহবধূ রাফিজা বেগমকে (১৯) ঢাকার গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গৃহবধূ সোমবার (১ জুলাই) সাতক্ষীরায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
সূত্র জানায়, কালিগঞ্জে স্বামীর বাড়ি থেকে গত ১৯ জুন বেলা ২ টার দিকে নিখোঁজ হন শ্যামনগর উপজেলার সোরা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে রাফিজা বেগম। এঘটনায় ২০ জুন থানায় জিডি করেন গৃহবধূর স্বামী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের নাজিম উদ্দীন গাজীর ছেলে আরিফুজ্জামান সাগর (৩০)। কাউকে কিছু না জানিয়ে ব্যবহৃত স্বর্ণালংকার ও জিনিসপত্র নিয়ে রাফিজা বেগম নিখোঁজ হন বলে উল্লেখ করা হয় ওই জিডিতে।
এদিকে রাফিজা বেগমের সহোদর আল আমিন তার বোনকে স্বামী ও শ^শুরবাড়ির লোকজন গুম করেছে মর্মে কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গৃহবধূ নিখোঁজ ও পরষ্পর বিরোধী বক্তব্যে উভয় পরিবারের সদস্য ও এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে গত ২৯ জুন সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোবাইল ফোন ট্রাকিং করে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে রাফিজা বেগমকে উদ্ধার করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ রবিবার (৩০ জুন) রাতে তাকে থানায় নিয়ে আসেন। ১ জুলাই ওই গৃহবধূ নিখোঁজ হওয়ার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মনির তরফদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *