ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২৪ বছরে একবারও সংস্কার হয়নি কুখরালীর রাস্তা

admin ঢাকা
আপডেট: 30 June 2019, 21:53

নূর মনোয়ার: সাতক্ষীরা পৌরসভার কুখরালী মসজিদ সংলগ্ন পিচের রাস্তা দীর্ঘ ২৪ বছরে একবারও সংস্কার করা হয়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
কুখরালী মাতলুব হোসেন লিওনের বাড়ি থেকে মৃত কফিলউদ্দীন মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তায় ১৯৯৫ সালে পিচ দেওয়া হয়। সেই থেকে আজ পর্যন্ত একবারের জন্যও সংস্কার করা হয়নি। কাজ করা হয়নি ড্রেনেরও। বৃষ্টি নামলেই ব্যস্ত রাস্তাটি হাঁটু পানিতে ভরে যায়। পানি নেমে গেলে ভরে ওঠে কাদায়। রাস্তার পাশে বসতবাড়িতে দীর্ঘক্ষণ পানি জমে থাকে। কখনো কখনো বৃষ্টির পর দুই তিন দিন পর্যন্ত বসতবাড়ি পানিবন্দি থাকে।
কুখরালী গ্রামের আবদার হোসেনের পুত্র মোজাম্মেল হোসেন জানান, রাস্তার এই অবস্থা প্রায় দশ বছর। প্রথম প্রথম ৬নং ওয়ার্ড কমিশনার শহিদুল ইসলাম বলতেন এই হবে, এই বাজেটে হবে, আবার জানান ইলেকশনের পর হবে-এইভাবেই দীর্ঘ দিন কেটেছে। তিনি আরাব কমিশনার হন। তিনি তিন বার কমিশনার হয়েছেন। কিন্তু আমাদের রাস্তার বাজেট আর হয় না। এভাবেই কেটে যাচ্ছে বছরের পর বছর। জানি না সে বাজেট কবে বাস্তবে রুপ পাবে। আর আমাদের এই দুর্ভোগ কবে দূর হবে।
এ বিষয়ে পৌর ৬নং ওয়ার্ড কমিশনার শহিদুল ইসলাম জানান, সবতো আমার হাতে থাকে না। আমি চেষ্টা করছি। রাস্তাটি সিদ্দিক হাজির বাড়ির পাশ দিয়ে ভেড়ির রাস্তায় যুক্ত হবে। কাচা রাস্তাটিও এবার পিচ হবে। এজন্য একটু দেরি হচ্ছে।
সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলীর কার্যসহকারী (এসও) সাগর দেবনাথ জানান, রাস্তাটি আমি দেখেছি। রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। আশা করি পরবর্তী বাজেটে ওই রাস্তা সংস্কারের কাজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *