ঢাকাSunday , 30 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জগলুল হায়দার এমপির বিরুদ্ধে সংবাদ: প্রকাশে বুড়িগোয়ালিনীতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 30 June 2019, 22:02

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি এস.এম জগলুল হায়দারের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের বিরুদ্ধে বুড়িগোয়ালিনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) বিকাল ৪টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারের প্রধান সড়কে বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. এস.এম জহুরুল হায়দার বাবু।
বক্তব্য রাখেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদি লিটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান গাইন, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক জি.এম সাইফুল ইসলাম, যুগ্ম-আহŸায়ক জি.এম মোস্তাফিজুর রহমান, ২ নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা, ৬ নং ওয়ার্ড সদস্য কৃষ্ণপদ মন্ডল, ইউপি সদস্য মলিনা রাণী রপ্তান, ল²ী রাণী শীল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *