ঢাকাSaturday , 29 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গৃহবধূকে শ্লীলতাহানী ও উত্যক্ত করার অভিযোগে কালিগঞ্জের বখাটে আটক

admin ঢাকা
আপডেট: 29 June 2019, 22:44

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মেয়ে ও খুলনা জেলার ঢাকুরিয়া গ্রামের এক গৃহবধূকে শ্লীলতাহানী ও উত্যক্ত করার অভিযোগে দিদার মোড়ল (৩৪) নামে এলাকার এক চিহ্নিত বখাটেকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মৃত মাদার মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের একটি মেয়েকে গত ৫ বছর পূর্বে খুলনা জেলার ঢাকুরিয়া গ্রামে বিয়ে দেওয়া হয়। সংসার জীবনে তার চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি বর্তমানে স্বামীর বাড়িতে সুখে শান্তিতে বসবাস করছেন। কিন্তু বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের মৃত মাদার মোড়লের ছেলে দিদার মোড়ল কৌশলে ওই গৃহবধূর ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহ করে প্রায়ই সময় ফোন করে অশ্লীল কথাবার্তাসহ কুপ্রস্তাব দিতে থাকে। বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীসহ পরিবারের সদস্যদের জানালে তারা একধিকবার দিদার মোড়লকে নিষেধ করলে সে উল্টো তাদেরকে জীবননাশের হুমকি দেয়।
১৭ জুন ওই গৃহবধূ তার স্বামীর বাড়ি খুলনার ঢাকুরিয়া থেকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসেন। সেই সুযোগে বখাটে দিদার মোড়ল আরও বেপরোয়া হয়ে রাস্তা-ঘাটে একের পর এক ওই গৃহবধূকে কুপ্রস্তাবসহ উত্যক্ত করতে থাকে।
সর্বশেষ গত ২৩ জুন রাত ১১ টা ৫০ মিনিটে বখাটে দিদার মোড়ল ওই গৃহবধূর বাবার বাড়িতে গিয়ে গৃহবধূর ঘরের দরজায় শব্দ করে। এসময় ওই ঘরে থাকা গৃহবধূ ঘরের দরজা খোলার সাথে সাথে দিদার মোড়ল তার শ্লীলতাহানী করে। ভয়ে গৃহবধূ চিৎকার দিলে পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা এগিয়ে গেলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর গত শুক্রবার (২৮ জুন) রাতে ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে উপ-পরিদর্শক আসমত আলী অভিযান চালিয়ে দিদার মোড়লকে আটক করে। শনিবার (২৯ জুন) সকালে আসামি দিদারকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *