কালিগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বজ্রপাতে নিহত চার জনের পরিবারসহ আহত দুই জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী এবং উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এ আর্থিক সহায়তা প্রদান করেন।
সূত্র জানান, বজ্রপাতে নিহত চারজনের পরিবারের মাঝে ১০ হাজার টাকা ও আহত দুইজনকে ৫ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত: গত শুক্রবার (২৮ জুন) বেলা ১১ টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে উপজেলার রতনপুর ইউনিয়নে গড়–ই মহল গ্রামের আদম আলীর ছেলে আল-আমিন (২২), তার সহোদর রবিউল ইসলাম (২০) ও আল-আমিনের স্ত্রী সাবিনা ইসানমিন (১৮) বজ্রপাতে নিহত হন। এসময় মারাত্মক আহত হন আদম আলী (৬৫) এবং তার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৪৫)। একই সময়ে ওই ইউনিয়নের বিজয়নগর গ্রামের মৃত হাছিম আলী গাজীর ছেলে মুনছুর আলী গাজী (৫০) কৃষি জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হন।

Leave a Reply