ঢাকাFriday , 28 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

admin ঢাকা
আপডেট: 28 June 2019, 12:15

সমির রায়/শাওন আহম্মেদ সোাহাগ: সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কালিগঞ্জের বিজয়নগর, গড়ইমহল ও আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮)  একই উপজেলার  বিজয় নগর গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে মনসুর আলী (৫০) এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫)।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

অপরদিকে, আশাশুনির মাদ্রা গ্রামের ঘের কর্মচারী জুয়েল সরদার ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজিজুর রহমান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম পৃথক এসব ঘটনা নিশ্চিত করেছেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *