শ্যামনগর ছাত্রলীগ সভাপতি সাগর দুর্বৃত্তের হামলায় আহত
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি সাগর কুমার মন্ডল দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টার দিকে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, প্রতিদিনকার ন্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল ও তার অনুসারীরা শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলো। সাগর কুমার মন্ডল তার ব্যক্তিগত প্রয়োজনে কলেজের প্রধান ফটক অতিক্রম করলে কলেজ মসজিদের পাশে পূর্বে অবস্থানকৃত কয়েকজন বহিরাগত সন্ত্রাসী তাদের কাছে থাকা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে সাগর কুমার মন্ডলকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও বাম হাতে অতর্কিত হামলা চালায়। এসময় সাগর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে তার অনুসারীরা ছুটে আসে। ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল বলেন, আমরা দীর্ঘদিন রাজপথে সময় দিয়ে নতুন কমিটি পাওয়ায় তারা ঈর্শ্বান্বিত। উপজেলাব্যাপী বর্তমান ছাত্রলীগের ইতিবাচক ধারণা রয়েছে। সেটাকে ভুলন্ঠিত করার লক্ষ্যে আমার উপর হামলা করে। কারা হামলা করেছে এ প্রশ্নে সাগর বলেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিবাহিত, অছাত্র ও মাদকসেবি শেখ সুজন, মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ ইউনিয়ন তরুণদলের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, মনিরুজ্জামান লিটনসহ ১৫-২০ জন বহিরাগত সন্ত্রাসী আমাকে মারার উদ্দেশ্যে এ হামলা চালায়। এব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, হামলার ঘটনায় কোন মামলা হয়নি।

Leave a Reply