দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পরিদর্শনে যুগ্ম সচিব ড. হুমায়ুন
এমএ মামুন: দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি পরিদর্শনে এসে নানা উন্নয়নের কথা জানালেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পিএসিসি) ডা. হুমায়ুন কবীর। জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য বাছাইকৃত আবেদন/উদ্যোগসমূহের মধ্যে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ বনটি তালিকাভূক্ত হওয়ায় সরেজমিনে পরিদর্শন করেন তিনি। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫ টায় রূপসী ম্যানগ্রোভে আসেন। এসময় তার সাথে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের (পরিসংখ্যান ও গবেষণা কোষ) উপসচিব মোহাম্মদ হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী তারিক সালমন ও এটুআই প্রোগ্রাম আইসিটি বিভাগের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পাসহ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। প্রশাসনের পৃষ্টপোষকতায় ইতিমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র র”পে রুপ ধারণ করেছে। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে এবং অনেক কাজ এখনো চলমান রয়েছে। এই ম্যানগ্রোভটি ইতিমধ্যে জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছে। বৃহষ্পতিবার এই পদকে নাম চুড়ান্ত করতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পিএসিসি) ড. হুমায়ুন কবীর ম্যানগ্রোভটি পর্যবেক্ষণে আসেন। তিনি এসময় এই ম্যানগ্রোভটির সৌন্দর্য ও প্রাকৃতিক অপরুপ লীলাভূমি দেখে মুদ্ধ হন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন রুপসী ম্যানগ্রোভের উন্নয়ন কাজগুলো সার্বক্ষণিক তদারকি করছেন। বর্তমানে প্রায় প্রতিদিনই দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের তীর্থভূমি রূপসী দেবহাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী হাজারো দর্শণার্থী চিত্ত বিনোদনের তৃষ্ণা মেটাতে সপরিবারে ভিড় জমাচ্ছেন এখানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এই পিকনিক স্পটটি আরো সুন্দর করতে নানামুখী উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে বলেন, প্রকৃতির অপর”প সৌন্দর্য এই বিনোদন কেন্দ্রটিতে রয়েছে। তাই এটিকে আরো নান্দনিক ও সৌন্দর্যপূর্ন করতে আরো উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই বিনোদন কেন্দ্রটিতে শহীদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাম স্মরনে একটি গেট নির্মাণ, আরসিসি ঢালাই রাস্তা ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ, দিঘীর উপরে ট্রেইল নির্মাণ ও মিনি চিড়িয়াখানাসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে ইউএনও জানান।
পর্যটন কেন্দ্রটির ম্যানেজার দিপঙ্কর কুমার ঘোষ জানান, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির রুপকে আরো নান্দনিক ও সৌন্দর্যমন্ডিত করতে প্রতিদিনই এখানে কাজ করতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে সকল ধরনের উন্নয়ন কাজ দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply