ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌঁড় অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 27 June 2019, 21:48

কালিগঞ্জ/ ধলবাড়িয়া প্রতিনিধি: কালিগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকসা উত্তর বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে ১৩ টি ঘোড়া অংশগ্রহণ করে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতায় যশোর জেলার হাজী ওসমানের পাখি নামক ঘোড়া প্রথম, সাতক্ষীরার আনোয়ার আলীর রাজা নামক ঘোড়া দ্বিতীয়, যশোর জেলার শামীম মীরের ময়না নামক ঘোড়া তৃতীয় ও যশোর জেলার আনোয়ার শেখের আল্লাহর দান নামক ঘোড়া চতুর্থ এবং শ্যামনগর উপজেলার নুরনগর এলাকার মন্টু মেম্বারের ঘোড়া পঞ্চম স্থান অধিকার করে।
ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে ও ভাড়াশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান ও শিক্ষক শফিউল রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
ধলবাড়িয়া ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার ইয়াদ আলীর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর স্ত্রী লাভলী মেহেদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *