ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে: শ্রীউলা ও ঘুঘুমারি চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 27 June 2019, 22:10

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালক গ্রæফে শ্রীউলা ও বালিকা গ্রæফে ঘুঘুমারি উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে আশাশুনি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা (বালিকা গ্রæফ) প্রথম খেলায় অংশগ্রহণ করে গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে অমীমাংশিত থাকায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ঘুঘুমারি ৩-১ গোলে গোকুলনগরকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় বঙ্গবন্ধু (বালক গ্রফ) শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় জামালনগর কে ১-২ গোলে পরাজিত করে শ্রীউলা উপজেলা চ্যাম্পিয়র হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা দুটি পরিচালনা করেন শিক্ষক মঙ্গল চন্দ্র সরকার ও আকবর হোসেন। ধারাভাষ্যে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, শিক্ষক কামরুল ইসলাম, শরিফুজ্জামান।
খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস্ চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, শিক্ষা অফিসার শামছুন্নাহারসহ অন্যান্য শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *