শ্যামনগরে অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধিঃ বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টার কার্যালয়ে অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষু বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল ২৫ জুন বিকাল সাড়ে ৩ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথী পাল। তিনি বলেন, তিনি সুন্দরবন অঞ্চলসহ দেশব্যাপী অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কাজ করেছন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে এই কাজটি একেবারে নতুন এবং এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ফেলোশীপের মাধ্যমে উপকূলীয় এলাকায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে অচাষকৃত উদ্ভিদের প্লট তৈরি, পাড়া মেলা, রান্না প্রতিযোগিতা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, অভিজ্ঞতা বিনিময় সফর, হারবেরিয়াম সীট তৈরি এবং আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এছাড়া অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের জন্য তিনটি সংরক্ষক দল গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা বাহাউদ্দীন বাহার, রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান, চম্পা রাণী মল্লিক, মারুফ হোসেন মিলন, বারসিকের লিয়াজোঁ অফিসার আল ইমরানসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

Leave a Reply