ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা পরিষদের সাড়ে ২৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

admin ঢাকা
আপডেট: 24 June 2019, 22:53

ডেস্ক রিপোর্ট : ‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের ২৫ কোটি ৩৯ লক্ষ ৫১ হাজার ৫শ’৫৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
২০১৮-২০১৯ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ২৫ কোটি ৮৯ লক্ষ ২শ’ ৯৪ টাকা।
বাজেটে আয় ধরা হয়েছে ১৭ কোটি ৫১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লক্ষ ৩৯ হাজার টাকা। বাজেট সভায় প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, শিল্পী রাণী মহলদার, ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদের সদস্য রোকেয়া মোসলেম উদ্দীন, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোজিনা পারভীন, মাহফুজা সুলতানা, শেখ আমজাদ হোসেন, মতিয়ার রহমান গাজী, ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, আল-ফেরদাউস, এস.এম আসাদুর রহমান, নূরুজ্জামান, গোলাম মোস্তফা মুকুল, এম.এ হাকিম, মহিতুর রহমান, দেলওয়ার হোসাইন, কাজী নজরুল ইসলাম, মীর জাকির হোসেন প্রমুখ।
সাতক্ষীরা জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের লিখিত প্রস্তাবিত বাজেট পাঠ করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *