ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস বিষয়ক সচেতনতা সেশন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 24 June 2019, 22:43

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণের এবং নবযাত্রা প্রকল্পের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস বিষয়ক সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মৃণাল কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান।
নবযাত্রার ডিআরআর কম্পোনেন্টের সহযোগিতায়, সুশীলনের ফিল্ড ফ্যাসিলিটেটর আমজাদ হোসেনের ব্যবস্থাপনায় এবং আবেদা সুলতানা ও শারমিন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসির সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড সদস্য আফছার আলী, সাবেক ইউপি সদস্য জিএম রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান মনি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, এসএমসির সদস্য মাজিদা বেগম, সহকারী শিক্ষিকা ছাবিনা ইয়াসমিন, সেলিনা পারভীন, রেহেনা পারভীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *