আশাশুনিতে গাঁজাসহ বিভিন্ন মামলায় আটক ৫
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে গাঁজা ব্যবসায়ী উদ্দামসহ বিভিন্ন মামলায় ৫ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, শুক্রবার (২২ জুন) রাতে এসআই খবির হোসেন, এএসআই পূর্ণানন্দ হরি ও এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে রাত সাড়ে নয়টার দিকে দরগাহপুর গ্রামের উত্তর চর ওয়াপদা রাস্তা থেকে গাঁজা বিক্রির সময় একশ গ্রাম গাঁজাসহ ওই গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ উদ্দাম হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া এফসিআর ১৬৯/১৫ নং মামলায় ভোলানাথপুর গ্রামের নুরমোহাম্মদ মোল্যার ছেলে জাহিদুল, সিআর ৩৮/১৯ নং মামলায় চেচুয়া গ্রামের রমজান সিকদারের ছেলে নুর মোহাম্মদ সিকদার, আশাশুনি থানার ২৫(৬)১৯ নং মামলায় রাধারআটী গ্রামের মৃত পীর আলীর ছেলে আমিরুল মল্লিক ও তার ছেলে সবুজ মল্লিককে আটক করা হয়েছে। রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply