ঢাকাSaturday , 22 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ম বহির্ভূত ওষুধ ক্রয় : ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 22 June 2019, 22:12

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ম বহির্ভূতভাবে ওষুধ, এম.এস.আর ও স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয়ের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ.ডি.এম আবু সাঈদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও সদর ইউএনওকে এই কমিটিতে রাখা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন আসার পর ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার বরাবর প্রেরণ করা হবে।
উল্লেখ্যঃ বিগত ১৭-১৮ অর্থ বছরে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কাজী হাবিবুর রহমান ১২ কোটি ৯০ লাখ টাকার ওষুধ, এম.এস,আর ও স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয় করেন। যেখানে ছাত্র/ছাত্রীরা পড়ালেখা করবে সেখানে ওষুধ কেনার প্রয়োজন কতটুকু তা নিয়ে ইতোমধ্যে জেলার সচেতন নাগরিকের মধ্যে মিশ্র প্রতিত্রিয়া দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *