ঢাকাSaturday , 22 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিভিন্ন মামলায় আটক ৮

admin ঢাকা
আপডেট: 22 June 2019, 21:41

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বিভিন্ন মামলায় ৮ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, শুক্রবার (২১ জুন) রাতে এএসআই মোকাদ্দেস আলী, এএসআই জাকির হোসেন, এএসআই শাহ জামাল ও এএসআই জয়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে সনাতনকাটি গ্রামের হাকিম সানার ছেলে জিআর ৭৪/০২ নং মামলার আসামি নজরুল সানা, কুড়িকাহনিয়া গ্রামের গোলাম মোস্তফা গাজীর ছেলে সিআর ২২৯/১৮ নং মামলার আসামি আব্দুল মান্নান গাজী, দরগাহপুর গ্রামের গহর সরদারের ছেলে আশাশুনি থানার ২১(৬)১৯ নং মামলার আসামি ফারুক সরদার ও হারেজ মোল্যার ছেলে আজিজ মোল্যা, তেঁতুলিয়া গ্রামের মৃত বোরহান গাজীর ছেলে আশাশুনি থানার ২২(৬)১৯ নং মামলার আসামি সিদ্দিক গাজী, শমসের গাজীর ছেলে আজহারুল গাজী, জেহের আলী ফকিরের ছেলে সাহেব আলী ও আফাজ উদ্দীনের ছেলে সলেমান গাজীকে আটক করেন। এরিপোর্ট লেখার সময় তাদের জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *