সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
ন্যাশনাল ডেস্ক: আসুন বায়ু দূষণ রোধ করি-এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সাতক্ষীরায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বক্তারা বলেন, সারাবিশ্বে জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি মিল কলকারখানা, যানবাহন ও ইটভাটাসহ বিভিন্ন কারণে পরিবশে ও বায়ুদূষণ হচ্ছে। এই বায়ুদূষণ হতে মুক্তি পেতে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply