ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে কাজ করতে হবে: এ.কে.এম আনিছুর রহমান

admin ঢাকা
আপডেট: 20 June 2019, 22:34

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় কেককাটা, আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ১৫ বছরে পদার্পন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১টায় রসুলপুরস্থ মেহেদীবাগ পত্রিকা অফিসের নিজস্ব কার্যালয়ে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহসিন হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি পত্রিকা তার নিজস্ব গতিপথে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়া খুব কঠিন বিষয়। সাংবাদিকরা তাদের স্বার্থে নয়, জনগণের কল্যাণে দেশ ও জাতির স্বার্থে অবিচল থাকবে এটাই তাদের ধর্ম। হলুদ সাংবাদিকতাকে পরিহার করে জাতির বিবেক হিসেবে কাজ করতে হবে।
দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক আজকের সাতক্ষীরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে চলেছে। জেলাবাসীর অকুণ্ঠ সমর্থন, সীমাহীন ভালোবাসাই ছিল দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সুদীর্ঘ ১৪ বছর পথচলার একমাত্র শক্তি ও সাহস। আজকের শুভ মুহুর্তে পত্রিকার সাংবাদিক ও সাতক্ষীরাবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, অ্যাড. হাবিবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামীম পারভেজ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও দৈনিক আজকের সাতক্ষীরা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *