ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ফাইনালে ঘলঘলিয়া ও চিনেডাঙ্গা বিজয়ী

admin ঢাকা
আপডেট: 20 June 2019, 21:39

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গণি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও খেলা কমিটির সদস্য সচিব প্রণব কুমার মল্লিক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান বাবুল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিন্নাত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।
বঙ্গবন্ধু ফাইনাল খেলায় হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে ঘলঘলিয়া ২ গোলে জয়লাভ করে। বঙ্গমাতা ফাইনাল খেলায় চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে চিনেডাঙ্গা ১ গোলে জয়লাভ করে।
খেলায় রেফারী ও সহকারী রেফারী ছিলেন মিজানুর রহমান, তৌহিদুর রহমান সুজন, ফারুক হোসেন, জিন্নাত আলী, মুকুল হোসেন, শহিদুল ইসলাম ও শাহিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *