ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় খাসজমি বন্দোবস্ত বিষয়ে সাংবাদিদের কর্মশালা

admin ঢাকা
আপডেট: 20 June 2019, 21:43

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় খাসজমি ও জলমহাল বন্দোবস্ত এবং সামজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে উপজেলায় কর্মরত সাংবাদিক কর্মশালায় বক্তারা বলেছেন, খাস জমি ও জলমহাল বন্দোবস্ত নীতিমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারি জমি ভ‚মিদস্যুদের হাত থেকে মুক্ত করে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে বিতরণের জন্য কাজ করতে হবে। তাছাড়া বর্তমান সরকারের আমলে বিভিন্ন সুবিধাভোগী যাচাই বাছাই ক্ষেত্রে অনিয়ম হলে সেগুলো সনাক্ত করে তাদের বিরুদ্ধে আহইগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৃহষ্পতিবার সকাল ১০টায় পারুলিয়াস্থ সীমান্ত ট্রেড স্কুলে উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় প্রকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা ভুমি কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেন।
বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রশীদুল আলম রশিদ, সাধারণ সম্পাদক আর,কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, নির্বাহী সদস্য আব্দুল আলিম মিঠু, জিএম আব্বাস উদ্দীন, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সুজন ঘোষ, সাংবাদিক রাজু আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, আবু হুরায়রা, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, সদস্য এমএ মামুন, মোসলেম আলী, ফরহাদ হোসেন সবুজ, সাংবাদিক দিপঙ্কর বিশ^াস, সুমন বাবু, লিটন ঘোষ বাপি, আবির হোসেন লিয়ন, উত্তরনের সাতক্ষীরা জেলা সহযোগী প্রকল্প সমন্বয়কারী বিলকিস খাতুন, উত্তরন দেবহাটা কেন্দ্র ব্যবস্থাপক শফিকুল ইসলাম, উত্তরনের ফিল্ড ফ্যাসিলিটেটর শিরিনা আক্তার, ভুমিহীন সংগ্রাম কমিটির নেতা ফয়জুল ইসলাম, ইয়াদ হোসেন প্রমুখ।
কর্মশালায় বক্তারা খাস জমি ও জলমহাল বন্দোবস্ত নীতিমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারি জমি ভ‚মিদস্যুদের হাত থেকে মুক্ত করে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে বিতরণের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া বর্তমান সরকারের আমলে বিভিন্ন সুবিধাভোগী যাচাই বাছাই ক্ষেত্রে অনিয়ম হলে সেগুলো সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *