ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় এনডিডি বিষয়ক উপজেলা পর্যায়ে ওয়ার্কশপ কর্মশালা

admin ঢাকা
আপডেট: 20 June 2019, 21:43

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অর্টিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজ অ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় দেবহাটা কলেজ মিলনায়তনে ন্যাশনাল একাডেমি ফর অর্টিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টালের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গণি।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসেন ও সাতক্ষীরা সরকারী কলেজের প্রভাষক আক্তারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সঞ্জয় কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *