ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ইভটিজিঙের প্রতিবাদ করায় কামড়ে মেয়ের বাবার কান ছিড়ে নিলো বখাটে

admin ঢাকা
আপডেট: 20 June 2019, 22:39

এমএ মামুন, দেবহাটা: দেবহাটার ঘলঘলিয়ায় ইভটিজিঙে বাধা দেয়ায় আজিজুল ইসলাম খোকন (৪৫) নামে এক মেয়ের বাবার কান কামড়ে কেটে নিয়েছে এলাকার রিয়াজুল সরদারের ছেলে বখাটে আবু জাফর। বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ঘলঘলিয়া মোড়ে ঘটনাটি ঘটে। আহত আজিজুল উসলাম ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
আজিজুল ইসলামের ভাইপো আমিনুর রহমান জানান, তার চাচাত বোনকে ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল সরদারের ছেলে আবু জাফর প্রতিনিয়ত ইভটিজিং করতে থাকে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার আবু জাফর মোবাইল ফোনে আখিকে ফোন দেয়। এসময় ফোনটি চাচা আজিজুল ইসলাম রিসিভ করায় সে ফোন কেটে দেয়। সন্ধ্যা ৭টার দিকে বাজারে আবু জাফরের সাথে দেখা হলে কথা কাটাকাটির একপর্যায়ে আবু জাফর ক্ষিপ্ত হয়ে চাচা আজিজুল ইসলামের কানে কামড় দেয়। এসময় তার কান কেটে মাটিতে পড়ে গেলে জাফর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা কাটা কানসহ তাকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে এখবর শুনে হাসপাতালে তাকে দেখতে আসেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. সম গোলাম মোস্তাফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, ইউপি সদস্য শরিফুল মোল্যা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাটি শুনেই আমি হাসপাতালে তাকে দেখে এসেছি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *