শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা
ডেস্ক রির্পোট: সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে অগ্রগতি সংস্থার আয়োজনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর বাস্তবায়নে ‘ইন্টানেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের শিক্ষক ও কিশোর কিশোরীদের সমন্বয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সেকট প্রকল্পের প্রোগ্রাম অফিসার সফিউল হক আলোচ্য বিষয়সূচি অনুযায়ী শিশু নির্যাতনের ধরণ, ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন কিভাবে হয়, ইন্টারনেটের অপব্যবহার থেকে সুরক্ষার উপায়, ইন্টারনেট ব্যবহার নির্দেশিকাটি শ্রেণীতে পাঠদান, শিশু আইন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইন্টানেটের মাধ্যমে আমাদের শিশুরা বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছে। সে কারনে ইন্টারনেট ব্যবহার শিশুদের জ্ঞান বিকাশের জন্য অত্যাবশ্যক। কিন্তু তাদেরকে ইন্টারনেট ব্যবহার করার পূর্বে ভাল-মন্দ উভয় অপসন সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে। অনেকে ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক সময় দুষ্টু চক্রে পড়ে নির্যাতনের শিকার হচ্ছে। যার ফলে তারা পড়ালেখায় অমনোযোগী ও কাজে-কর্মে অন্যমনস্ক হচ্ছে। শিক্ষার্থীদেরকে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু অধিকার ইউনিট (আসক) প্রণীত নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বিষয়ক নির্দেশিকাটি পাঠ্যসূচির অংশ হিসেবে শ্রেণীতে পঠিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা ইন্টারনেটের ভাল মন্দ দিক সম্পর্কে ভালভাবে জানতে পারছে ।

Leave a Reply