ঢাকাMonday , 17 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহতের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 17 June 2019, 21:54

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (১৬ জুন) রাত আটটায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের তাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম সাঈদ হাসান। সে একই গ্রামের হাফিজুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাড়ার ইব্রাহিমের মুদিও দোকানে বন্ধুদের সাথে বসে ছিলো এসএসসি পরীক্ষার্থী সাঈদ। এমন সময় একই এলাকার জামায়াত নেতা ও একাধিক নাশকতা মামলার আসামি জাহান আলীর পুত্র আল মামুন হাজির হয়। মামুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলতে থাকে। একপর্যায়ে সাঈদ এর প্রতিবাদ করলে অভিযুক্ত আল মামুন তার মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সাইদের বাবা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *