সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন তত্বাবধায়ক ডাঃ শেখ আবু শাহীন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডা. শেখ আবু শাহীন। রোববার (১৬জুন) সকালে তিনি সাবেক তত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলীর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ডা. শেখ আবু শাহীন সাতক্ষীরার তালা উপজেলার অভায়তলা গ্রামের বাসিন্দা। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সাড়ে চার বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
দায়িত্বভার গ্রহণের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ আবু শাহীন বলেন, মাটির নিচ থেকে ওষুধ উদ্ধারের ঘটনার পর তত্বাবধায়ককে প্রত্যাহার করে আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। ওই ঘটনা তদন্তাধীন রয়েছে। ওগুলো যথা নিয়মেই চলবে। উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমর উপর অর্পিত দায়িত্ব আমি স্বচ্ছভাবে পালনের আপ্রাণ চেষ্টা করবো।

Leave a Reply