পরিবেশ দিবস উপলক্ষ্যে আশাশুনিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ জুন) সকালে উন্নয়ন কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বে-সরকারী সংস্থা উন্নয়নের বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মন্ডল। সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী তারিকুর রহমান, এমআইএস কর্মকর্তা সাজ্জাদ হুসাইন, স্বাস্থ্যকর্মকর্তা ইকবাল কবির, মৎস্য কর্মকর্তা তানভীর রেজা, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জয়দেব মল্লিক, প্রবীণ কর্মকর্তা রাসেল মাহমুদ। বক্তারা দূষিত বায়ু রোধ করে জীবের আয়ু বাড়াতে পর্যাপ্ত পরিমানে গাছ লাগানোর পরামর্শ দেন। বায়ু দূষণ রোধ করে সুন্দর জীবন গড়তে সর্বস্তরের জনসাধারনকে এগিয়ে আসার আহবান জানান।
এর আগে দিবসটি উপলক্ষে ‘উন্নয়নে যুবসমাজ’ সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি আশাশুনি শাখা অফিস চত্বর মাঠ থেকে বের হয়ে আশাশুনি বাজার প্রদক্ষিণ শেষে অফিস চত্বরে ফিরে আসে। সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবসদস্য, শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply