ধলবাড়িয়ায় গণসচেতনতা মূলক কমিউনিটি থিয়েটার
ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইয়ুথ থিয়েটার গ্রুপের পরিবেশনায় গণসচেতনতামূলক কমিউনিটি থিয়েটার ‘ময়নার স্বপ্ন পূরণ’ প্রর্দশিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে বিদ্যালয়ের মাঠে ইউএসএআইডি’র সহযোগিতায় এবং নবযাত্রা প্রকল্পের আয়োজনে প্রধান শিক্ষক ফজের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর, ইউপি সদস্য আব্দুল কাদের, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লায়লা আরজুমান খানম, ইউসি হাবিবুর রহমান, টেকনিক্যাল অফিসার ডালিম হোসেন, ওয়াশ অর্গানাইজার আব্দুর রহমান শাহীন, জেন্ডার অর্গানাইজার মৌসুমী আকতার, মাসুমা খাতুন, শিখা রানী, রোকেয়া খাতুন বেবী প্রমূখ।

Leave a Reply