কৃষি শুমারি উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কৃষি শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে সাতক্ষীরা জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আইয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন জোনাল অফিসার ইমরুল হোসেন, আব্দুস সামাদ, শামসুল আলম, মোশারফ হোসেন, রিফা সানজিদা মুনিয়া, কাজী সিদরাতুল মুনতাহা, আমিনুর ইসলামসহ মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণনাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, মাঠ পর্যায়ে কৃষি শুমারি কার্যক্রম আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

Leave a Reply