ঢাকাMonday , 10 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় হাত-মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 10 June 2019, 14:28

সাতক্ষীরায় হাত ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার (১০ জুন) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুরের বাইপাস সড়কের মেহের আলীর ইটভাটার সামনে ওই লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।

স্থানীয়রা জানান, বাইপাস সড়কে প্রাতঃভ্রমণে বের হয়ে তারা মেহের আলীর নির্মাণাধীন ভাটার সামনে এক যুবককে (২৪) উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তার মুখ ও মাথা গামছা দিয়ে বাঁধা এবং মুখে টেপ মারা ছিল। হাত দুটি বাঁধা ছিল। লাশটি উপুড় করে ফেলে রেখে পিঠের উপর দুটি শক্ত মাটির ঢিল দিয়ে চাপা দেওয়া ছিল। তার পরনে একটি হলুদ রঙ এর গেঞ্জি ও সবুজ রং এর জিনস এর প্যান্ট ছিল। মরদেহের পাশে ইনজেকশানের ভায়েল ভাঙা অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে তাকে অন্যত্র হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ নিয়ে আসার জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *