ঢাকাSunday , 9 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার বিজিবির

admin ঢাকা
আপডেট: 9 June 2019, 22:42

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ পাঁচ হাজার একশত টাকা মূল্যের ভারতীয় স্যান্ডেল, ফেন্সিডিল, মদ, গরু ও ঔষধসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, গত রোববার কলারোয়ার হিজলদির সুলতানপুর মাঠ নামক এলাকা হতে ৬০ হাজার টাকা মূল্যের ১৫০ জোড়া ভারতীয় স্যান্ডেল, পদ্মশাখরা মাঠ হতে ১ লক্ষ টাকা মূল্যের ২টি ভারতীয় গরু, ভোমরার ঘোষপাড়া এলাকা হতে ৩ হাজার ২শত টাকা মূল্যের ৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৯ হাজার টাকা মূল্যের ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া শনিবার কুশখালীর খৈতলা মাঠ ১ হাজার ৫শত টাকা মূল্যের ১ বোতল ভারতীয় মদ ও ৩১ হাজার দুইশত টাকা মূল্যের ৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।


সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *