শ্যামনগর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা ছাত্রলীগের আগামী এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগের একাংশ নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।
মিছিল শেষে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে হাফিজুর রহমান হাফিজ বলেন, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করে জেলা কমিটি মোটা অংকের উৎকোচের বিনিময়ে বিতর্কিত সাগর কুমার মন্ডলকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান রনিকে সম্পাদক করে কমিটি ঘোষণা করেছে, যা নিয়ম পরিপন্থি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই কমিটি ভেঙে নতুন কমিটি করার জন্য জেলা কমিটির সভাপতি ও সম্পাদককে আহবান জানান তারা। বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদক এ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

Leave a Reply