ধুলিহরে বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে হামলার ঘটনায় থানায় অভিযোগ
শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা): বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে হামলার ঘটনায় সাতক্ষীরা সদরের ধুলিহর ভালুকা চাঁদপুরের হোসেন কারিকর (৪৫) সদর থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, ভালুকা চাঁদপুরের বাসিন্দা আব্দুর রউফের ছেলে আবু বক্কর (২৫), আবু হানিফা (২২), তার স্ত্রী সুফিয়া খাতুন (৪০), আব্দুল বারীর ছেলে রউফ (৫০) তালেবের ছেলে জিয়াদ (৪০)।
অভিযোগকারী হোসেন জানান, বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে রোববার (২জুন) দুপুরে আসামিরা দেশি অস্ত্র নিয়ে বাড়িতে এসে ঘরের খোলার চাল ও আসবাবপত্র ভাংচুর করে হোসেন ও তার স্ত্রী ফরিদা খাতুন (৪০) কে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে এলাকার মানুষ এসে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়। হোসেনের স্ত্রীর আট আনা ওজনের এক জোড়া কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়, যার মূল্য বাইশ হাজার টাকা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে।

Leave a Reply