ঢাকাTuesday , 4 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ঈদের নামাজ অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 4 June 2019, 12:37

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪জুন) সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা জামে মসজিদে উক্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, সৌদি আরবের সাথে মিল রেখে পৃথিবীর যে কোন প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়। সদর উপজেলার বাউখোলা, সাতানি, ভাদড়া ও তালা উপজেলার ইসলামকাটিসহ ১৫টি গ্রামের কিছু সংখ্যক মানুষ সেখানে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। ঈদের নামাজে খুলনার ডুমুরিয়া ও কয়রা উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরাও সেখানে অংশ নেন। জামায়াতে মহিলারাও অংশগ্রহন করেন। উক্ত নামাজে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।

এ ছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর ও তালা উপজেলার ইসলামকাটিতেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। জেলার এই তিনটি স্থানের ঈদের জামায়াতে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *