এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগরের গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে দুঃস্থ-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় এভারগ্রীণ ক্লাব চত্বরে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় ক্লাবের সকল সদস উপস্থিত থেকে এলাকার অর্ধ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।
এছাড়াও গত ২ জুন রোববার এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply