ঢাকাMonday , 3 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বড়দল, বুধহাটা ও দরগাহপুরে ভিজিএফের চাল বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 June 2019, 23:07

সমীর রায়/এসএম শরীফ: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার অসহায় ও গরীব পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে সোমবার (৩ জুন) সকালে আশাশুনির বড়দল, বুধহাটা ও দরগাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক পৃথকভাবে গরীব হতদরিদ্র মানুষের মাঝে চাল প্রদান করা হয়েছে।
বড়দল ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমবায় কর্মকর্তা কারিমুল হক, ইউপি সচিব আব্দুল জলিল, সকল ইউপি সদস্যবৃন্দ, গ্রামপুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন বড়দল ইউনিয়নে ৫ হাজার ৭’শ জনকে, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ.ব.ম মোছাদ্দেকের নেতৃত্বে ৫ হাজার ৪৫০ পরিবারকে ও দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলীর নেতৃত্বে ৩ হাজার ৭ শত হতদরিদ্র পরিবারকে ১৫ কেজি হারে চাল প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *