ঢাকাSaturday , 1 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ ভারতীয় পণ্য জব্দ

admin ঢাকা
আপডেট: 1 June 2019, 23:15

ডেস্ক রিপোর্ট: বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ, পঁচা গরু মাংস, কাপড়, গরু ও বাই সাইকেল জব্দ করেছে। শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় হিজলদী বিওপির সদস্যরা সুলতানপুর এলাকা থেকে ১ লক্ষ ২৯ হাজার ২০০ টাকা মূল্যের ৩২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে।
একই রাত ১টায় পদ্মশাখরা বিওপির সদস্যরা দাসপাড়া থেকে ৬৯ হাজার টাকা মূল্যের ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
শনিবার সকাল ৭টায় একই বিওপির সদস্যরা আমতলী মাঠ থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি বাই সাইকেল জব্দ করে।
একই রাত ১টায় তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি এলাক থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪৮টি ভারতীয় কাপড় জব্দ করে।
শনিবার দুপুর ১২টায় ঘটিকায় মাদরা বিওপির সদস্যরা কালিবাড়ী এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১০০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে।
শুক্রবার দিবাগত রাত ১টায় কুশখালী মাঠ এলাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *