বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থ বছরে উন্মুক্ত বাজেট সভা
Exif_JPEG_420 এস এম সাহেব আলী, গাবুরা প্রতিনিধি: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে, জলবায়ু সহনশীল ইউনিয়ন গঠনে জনগণের অংশগ্রহণে প্রণীত বাজেট স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরে উন্মুক্ত বাজেট সভা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সাধারণ মানুষদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হয়। বাজেট সভায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেশ কুমার হালদার, ওয়ার্ল্ড ভিশন শ্যামনগর উপজেলা কর্মকর্তা রবাট সন সরকার, লির্ডাসের প্রতিনিধি রনজিৎ বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিযুষ বাওলিয়া (পিন্টু) সাংবাদিক দীপক মিস্ত্রী প্রমুখ। আলোচনা শেষে বুড়িগোয়ালিনী ইউপি সচিব মো. রিয়াজুল ইসলাম ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৩,১৪,১৭,২০০টাকার বাজেট ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুর রউফ।

Leave a Reply