কাশিমাড়ীতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের জয়নগরে শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে কাশিমাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আবু তালেব ঢালীর আর্থিক সহযোগিতায় উৎসর্গ ফাউন্ডেশনের পরিচালনায় জয়নগর ঐতিহ্যবাহী ঢালী বাড়িতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কাশিমাড়ী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও জয়নগর ত্রি-মোহনা বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মো. আবু তালেব ঢালী, কাশিমাড়ী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ডি এম আনোয়ার হোসেন ঢালী, সমাজ সেবক নেছার আলী ঢালী, আশারাফ ঢালী, উৎস্বর্গ ফাউন্ডেশনের তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন, সোহাগ প্রমূখ।
Leave a Reply