কালিগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা নির্বাচন অফিসার জামিরুল হায়দার, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সামছুল আলম শামিম, মৌতলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমানসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সূধি ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply