ঢাকাWednesday , 29 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা যুবদলের ইফতার মাহফিল

admin ঢাকা
আপডেট: 29 May 2019, 22:41

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, নিঃশর্ত মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা কামাননগরস্থ লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল ও যুগ্ম সম্পাদক আলী শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, আফসার আলী, শের আলী, গোলাম ফারুক বাবু, আব্দুস সামাদ ও মহিউদ্দীন সিদ্দিকী।
আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা হাসান শাহরিয়ার রিপন, কাউন্সিলর শফিকুল আলম বাবু, দেবহাটা যুবদলের সভাপতি গোলাম ফারুক বাবু, আব্দুল হাবিব মন্টু, শ্যামনগর যুবদলের সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, কালিগঞ্জ যুবদলের সভাপতি শফিকুল আলম বাবু, সুমন রহমান, জেলা মহিলা দলের আহবায়ক ফরিদা আক্তার বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, আনারুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সালাউদ্দীন লিটন, আব্দুর রউফ রাজা, কাউন্সিলর শাহিনুর রহমানসহ জেলা, পৌর ও থানা বিএনপি ও যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমানে বাংলাদেশ গণতন্ত্র নেই। যে কারণে বিএনপির চেয়ারম্যান আজ কারারুদ্ধ। আজ আমাদের মনে ঈদের আনন্দ নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, ঐক্য প্রতিষ্ঠিত করতে গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। তাকে মুক্তির জন্য সকলকে রাজপথে থাকার আহবান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *