Sunday, 6 September 2026

ঝিকরগাছার অদম্য মেধাবী তামান্না আক্তারের পাশে দাঁড়ালেন ইউএনও

admin ঢাকা
আপডেট: 29 May 2019, 22:06

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার কৃতি সন্তান, শারীরিক প্রতিবন্ধিকতায় হার না মানা অদম্য মেধাবী তামান্না আক্তার নূরা ও তার পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।
বুধবার দুপুরে বাঁকড়া আলীপুরস্থ বাড়িতে গিয়ে তামান্না আক্তার নুরার হাতে পড়াশুনার খরচ বাবদ নগদ ১০ হাজার টাকা ও ঈদের পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, পড়াশুনার সময় কোন প্রকার সমস্যা দেখা দিলে উপজেলা প্রশাসন তামান্না আক্তার নূরার পাশে থাকবে। তামান্না আক্তার নূরাকে উদ্দেশ্য করে বলেন, তুমি এসএসসিতে যেমন ফল পেয়েছো এইচএসসিতে ঠিক তেমন ফল পেতে হবে এই লক্ষ্য নিয়ে তোমাকে চলতে হবে। তোমার ভয় নেই উপজেলা প্রশাসন তোমার সাথে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *