আশাশুনিতে ওয়াশ প্রজেক্টের ওরিয়েন্টেশন
আশাশুনি প্রতিনিধি: নিরাপদ পানি সরবরাহ ও স্থায়ীত্বশীল ওয়াশ কার্যক্রমসহ আর্সেনিক ঝুঁকিমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠাকরণ প্রকল্পের উপজেলা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে ইউনিসেফের সহযোগিতায় ইপিআরসি এর আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
শুরুতে প্রজেক্ট কনসেপ্ট এবং এ্যাকটিভিটিস তুলে ধরেন ইপিআরসি ঢাকার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ডা. সুফিয়া খানম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিআরসি’র সহকারী সমন্বয়কারী আবু জাহেদ শিপন, এরিয়া কো-অর্ডিনেটর (আশাশুনি) শাহাবুজ্জামান, জেলা সহকারী শিক্ষা অফিসার বাবুল আক্তার, ইপিআরসি খুলনার পিএম আনোয়ার হোসেন, ট্রেনিং অফিসার মোস্তাফিজুর রহমান, সুপারভাইজার এহসান ও আবু রায়হান।

Leave a Reply