আশাশুনিতে ওপেন হাউজ ডে : ‘নৈতিক মূল্যবোধ না থাকলে সমাজ অন্তঃসার শূন্য হবে’
সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেছেন, নৈতিক মূল্যবোধ না থাকলে সমাজ অন্তঃসার শূন্য হবে। সামাজিক ও পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে। এজন্যে প্রত্যেককে নৈতিকতার আলোকে দায়িত্বশীল অভিভাবকের পরিচয় দিতে হবে। সর্বস্তরের জনগণ পুলিশ বাহিনীর পাশে থেকে আমাদের সহযোগিতা করলে আমরা অপরাধমুক্ত সমৃদ্ধশীল একটি দেশ উপহার দিতে পারবো। নৈতিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের ঘাটতি কাটিয়ে তুলতে প্রত্যেককে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বুধবার (২৯ মে) সকাল ১১টায় আশাশুনি থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।
এসআই হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক এমএম সাহেব আলি প্রমুখ।
অনুষ্ঠানে মাদক, অপহরণ, বেনামি সীম উত্তোলন/বিক্রয়সহ অন্য যেসব পরামর্শ ও অভিযোগ এসেছে সেগুলো যথাযথভাবে দেখার জন্য প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আশাশুনি থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

Leave a Reply