ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 22:48

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও পুনর্বাসন সেবা স¤প্রসারণ প্রকল্প ফেজ-২’র আওতায় প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে আস্টেলিয়ান এইডের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণাব কুমার মল্লিক, সমাজ সেবা অফিসার অধির কুমার গাইন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম প্রমুখ। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ তুলে ধরেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। উপস্থিত ছিলেন কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এমআইএস অফিসার আরিফুল ইসলাম, ডিপিও সদস্য সাবিয়া সুলতানা, আসের আলী, শিখা, মুকুল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *