ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে মোটর সাইকেলসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ, আটক ১

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 23:09

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, চিংড়ি মাছের পোনা, ঘোল/মাঠা, তালা চাবি ও মোটর সাইকেল জব্দ করেছে। এসময় একজনকে আটক করা হয়। মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা দাসপাড়া থেকে ৮ হাজার টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৫০০ টাকা মূল্যের এক বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করে। আটককৃত সাঈদ হোসেন (২২) সাতক্ষীরা সদর থানার গয়েশপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
একইদিন রাত সাড়ে ১০টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ৪৮ হাজার টাকা মূল্যের ১২০ কেজি ভারতীয় চা পাতা ও রাত সাড়ে ১২টায় হিজলদী বিওপি’র সদস্যরা টারকী মাঠ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ৪৯ প্যাকেট ভারতীয় চিংড়ি পোনা জব্দ করে।
মঙ্গলবার সকাল ১১টায় মাদরা বিওপি’র সদস্যরা উত্তর ভাদিয়ালী থেকে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫ লিটার ভারতীয় ঘোল/মাঠা ও একইদিন ভোর সাড়ে ৪টায় চান্দুরিয়া বিওপি’র সদস্যরা সুলতানপুর থেকে ৫৯ হাজার ৪০০ টাকা মূল্যের ১৯৮টি ভারতীয় তালা চাবি জব্দ করে।
এদিকে, বেলা ১১টায় ঝাউডাংগা ক্যাম্পের সদস্যরা ঝাউডাংগা চেকপোস্ট থেকে ৪৬ হাজার ১৮০ টাকা মূল্যের ১৩ প্যাকেট ভারতীয় অমল দুধ, ১৭ প্যাকেট ল্যকটোজেন দুধ, চার কেজি তালমিছরী, ৩২টি হরলিক্স, ০৬টি ড্রমিন মলম, ১৫ প্যাকেট আগরবাতি এবং ২৪৮ পিস চকলেট বোমা জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *