ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ওপেন হাউজ ডে : সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ বদ্ধ পরিকর

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 21:25

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মো. জিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা-পাটকেলঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ইংরেজি প্রভাষক সাংবাদিক নাজমুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, এ ব্যাধি গোটা জাতিকে ধ্বংস করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমরা সমাজ থেকে মাদক নির্মূল করতে বদ্ধ পরিকর। আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যেন তারা কোন অপকর্মে জড়িয়ে না পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *