ঢাকাTuesday , 28 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জুয়া খেলতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে যুবক জখম

admin ঢাকা
আপডেট: 28 May 2019, 23:02

যশোর প্রতিনিধি: যশোরে জুয়া খেলতে রাজি না হওয়ায় রাকিব হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
আহতের ভাই সোবাহান জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তার ভাই রাকিবকে স্থানীয় বখাটে ইসমাইল হোসেন তিন কার্ডের জুয়া খেলতে ডাকতে আসে। এসময় সে জুয়া খেলতে অস্বীকার করলে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। রাত আটটার দিকে রাকিব ব্যক্তিগত কাজে বাড়ির পাশের নদীর পাড়ে গেলে ইসমাইলের নেতৃত্বে ইমরান, আরমান, সলেমান, রাশেদুলসহ ১০-১২ জন তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *